নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলগাজী থানা পুলিশের বিট পুলিশিং সংক্রান্ত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ আগষ্ট (শনিবার) সকালে ফুলগাজীর আমজাদহাট বাজারে আমজাদহাট ইউপি চেয়ারম্যান মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও ফুলগাজী থানা এসআই আমীর হোসেনের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ফেনী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার থোয়াইঅংপ্রু মারমা ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সকল সমস্যার সমাধানে আশ্বস্ত করেন।
এ সময় তিনি বলে, পুলিশ জনগণের সেবক, আপনাদের যেকোনো সমস্যায় আপনারা বিট পুলিশিং এর মাধ্যমে অথবা সরাসরি থানায় জানাতে পারেন। আমরা আপনাদের সমস্যা ও অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবো।
এ সময় ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান,সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান (মজু), সাবেক ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান, এসআই মোঃ মনির হোসেন,উপজেলা আ.লীগের সদস্য মোশারফ হোসেন, উপজেলা আ.লীগের সদস্য শাখাওয়াত হোসেন দিদার, জেলা যুবলীগের সদস্য জাকির হোসেন,ফুলগাজী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডালিম মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন (মিয়া)সহ বিট অফিসার এসআই মোঃ আমীর, এএসআই রুপন দাসসহ সকল ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ ও ইউনিয়নের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।






