নিজস্ব প্রতিনিধিঃ- ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশারফ হোসেনের নিজ অর্থায়নে অসহায়,কর্মহীন, হতদরিদ্রের মাঝে ঈদ উপহার প্রদান করেন।
বুধবার ও বৃহস্পতিবার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে কয়েক ধাপে আমজাদহাটের বিভিন্ন ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষের মাঝে কাপড়,লুঙ্গি ও পাঞ্জাবীসহ অন্যান্য ঈদের সামগ্রী বিতরণ করেন।
ঔবিতরণ কর্যক্রমে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী আরটিএন আনোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবক আরটিএন মনির আহমেদসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ঈদের উপহার বিতরণ কালে মোশারফ হোসেন বলেন-মানবিক কাজে নিজেকে উৎসর্গ করলেই প্রকৃত ত্যাগের মহিমায় মানুষের মাঝে চিরদিন বেঁচে থাকা যায়।দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।





