জহিরুল ইসলাম জাহাঙ্গীর : ফুলগাজী উপজেলার আনন্দপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি আবুল খায়ের মেম্বার, সাধারণ সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু প্রমুখ।
অপরদিকে দুপুরে উপজেলার পুরাতন মুন্সিরহাট আলিআজম স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহআলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ এর সংসদ সদস্য শিরীন আখতার, বিশেষ অতিথি ছিলেন দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ।






