নিজস্ব প্রতিনিধি : বিশ্বে মহামারি হিসেবে ঘোষিত করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বেকার হয়ে যাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে সবজি বিতরণ করেছেন ফুলগাজীর আনন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
১২ মে মঙ্গলবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার।
পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ইউনিয়নের দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে সবজি বিতরণ করেন।
আনন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফারুক হোসেন বাপ্পি ও যুগ্ম আহবায়ক আরমান হোসেন মিয়াজির উদ্যোগে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক, সাঃ সম্পাদক ফয়েজ আহমেদ পাটোয়ারী, ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক জাকির হোসেন, জিএমহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন রতন,স্থানীয় ছাত্রলীগ নেতা বাপ্পা ভূঞা প্রমুখ।






