ফেনীর ফুলগাজীতে ৬ষ্ট শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পথ গতিরোধ করে দোকান ঘরে ঢুকিয়ে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তির নাম মো.মোস্তফা (৫০)। সে দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের বাসীন্দা। গত সোমবার ১০ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে উপজেলার দরবারপুর ইউনিয়নের একটি গ্রামে এঘটনাটি ঘটে।
ইউপি সদস্য আনোয়ার হোসেনের সহযোগিতায় স্হানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করেন। এব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্হানীয় দরবারপুর ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, সোমবার সকালে ওই ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় দোকানদার মোস্তফা তার পথ গতিরোধ করে। একপর্যায়ে ফুসলিয়ে তাকে দোকান ঘরের ভিতরে আটকে রাখে শ্লীলতাহানি করেন । বিষয়টি স্হানীয় লোকজনের মধ্যে সন্দেহ হলে মোস্তফা বাহির দিয়ে তালা আটকিয়ে পালিয়ে যান। পরে ইউপি সদস্য আনোয়ার হোসেনের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করে তাঁর মায়ের হাতে সোপর্দ করেন। এব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মোস্তফাকে বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দরবারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা খুবি ন্যাক্কারজনক কাজ। তবে মোস্তফার পরিবার মীমাংসার চেস্টা করলেও বিষয়টি নারী শিশু নির্যাতন সংক্রান্ত যাহা আমার দ্বারা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন।
ফুলগাজী থানার সেকেন্ড অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী অভিযোগের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






