বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home ফুলগাজী

ফুলগাজীতে ৫৫ ইউনিট বিদ্যুতের দাম ৩৫ হাজার টাকা! সমাধান সম্ভব নয় বলে জানালেন ডিজিএম

by Jahirul Islam Raju
2 years ago
SHAFBD 1461594728 picsay

ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীতে ৫৫ ইউনিটের দাম ৩৫ হাজার টাকা এমন খবর ফুলগাজী নিউজ প্রকাশ হওয়ার পর আলোচনায় রয়েছে পুরো এক সপ্তাহ কিন্তু এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান করতে পারেনি ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিস।

গত মে মাসে্ ৫৯০ ইউনিট বিদ্যুত ব্যবহারে বিল এসেছে ৬ হাজার ৭শ ২৮ টাকা। একমাসের ব্যবধানে জুন মাসে বিদ্যুত ব্যবহার হয়েছে মাত্র ৫৫ ইউনিট। আর বিল এসেছে ৩৪ হাজার ৭শ ৭০ টাকা। কিভাবে হলো এমন বিল এ প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি ফুলগাজী পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তারা। গ্রাহকদের অভিযোগ- ভুতুড়ে বিল দিয়ে গ্রাহকদের পকেট কাটছে পল্লী বিদ্যুত।

সংশ্লিষ্ট গ্রাহক ও বিভিন্ন সূত্র জানায়, উপজেলার নতুন মুন্সীরহাট বাজারে মোহাম্মদ ইকবাল হোসেন মজুমদারের মালিকীয় দোকানের মিটারে মে মাসে বিল এসেছে ৬ হাজার ৭শ ২৮ টাকা। ভুতুড়ে বিল দেখে গ্রাহকের পরিবারের পক্ষ থেকে পল্লী বিদ্যুত অফিসে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে মিটার পরিবর্তন করতে হবে। সম্পূর্ণ বিল পরিশোধ করে ২শ টাকায় আবেদন জমা দেয়ার পরও পরিবর্তিত মিটারে চলতি মাসে ৫৫ ইউনিটের বিল এসেছে প্রায় ৩৫ হাজার টাকা।

গ্রাহকের পরিবার সূত্র জানায়, সামান্য ইলেক্ট্রিক্যাল যন্ত্রাংশ (ইঞ্জিন) ব্যবহারের জন্য একটি দোকান ব্যবহার করি। গত মাসেও ব্যবহারের চেয়ে বেশি বিল দিয়েছি। এখন আবার এত টাকা জরিমানা দিতে হলে ভিটে-বাড়ি বিক্রি করতে হবে।

তারা আরো জানান, বিল করার আগে ফুলগাজী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজিএম সেকান্দার আলী মোবাইল ফোনে জানিয়েছেন তার অনেক বিল করা হবে। বিল কমাতে হলে তাকে অফিসে গিয়ে টাকা দিতে হবে। দোকানেও টাকার জন্য ডিজিএম তার কর্মচারী পাঠিয়েছে।

ভুক্তভোগী একাধিক গ্রাহক জানান, পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। এ সমস্যার সমাধান ও অভিযোগ করতে গিয়ে ফুলগাজী জোনাল অফিসের পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও কর্মচারিদের তোপের মুখে পড়তে হয় গ্রাহকদের। তাদের অসৌজন্যমূলক আচরণ ও হুমকিতে গ্রাহকরা নিরুপায় হয়ে পড়েছেন।

বাসুড়া গ্রামের গ্রাহক রমজান আলী জানান, মে মাসের বিল পরিশোধ করার পর আবার জুন মাসে যোগ করা হয়েছে। অফিসে যোগাযোগ করলে জানায় আবারও দিতে হবে। ইব্রাহীম ব্রিক ফিল্ডে তাদেরও বিল করেছে ৩৫ হাজার টাকার স্থলে দ্বিগুন ৭০ হাজার টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক জানান, জুন মাসে কে পি আই বোনাসের জন্য সংশ্লিষ্ট অফিস গ্রাহকের সাথে এমন করছে।

received 468320613932946 picsay518272053জানতে চাইলে ফুলগাজী পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম সেকেন্দার আলী বলেন, গ্রাহক রমজানে বিদ্যুৎ ব্যবহার বেশি করেছে। প্রচন্ড গরমে বিদ্যুৎ ব্যবহার বেশি করছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে সেদিকে খেয়াল নেই। শুধু বিল বেশির অভিযোগ করছে।
৫৫ ইউনিটে প্রায় ৩৫ হাজার টাকার বিল প্রসঙ্গে তিনি জানান, এটি বড় আকারের ভুল। আামার এখানে হয়েছে, এখন আামার পক্ষে সমাধান সম্ভব নয়। গ্রাহক আবেদন করলে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে বিষয়টি দেখা হবে।

এ ব্যাপারে ফেনী পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আক্তার হোসেন জানান, বিষয়টি তার নজরে এসেছে। খতিয়ে দেখতে এক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। অফিসিয়ালি কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।

Share this:

  • Twitter
  • Facebook
Share5132TweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

১১/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন
ফুলগাজী

ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন

১০/১০/২০২১
বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।