নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের ৩নং নিলক্ষী ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, শিক্ষানুরাগী পদ্মা এলপিজি গ্যাস লিঃ এর চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত অসহায় দরিদ্র পরিবার গুলোর মধ্যে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ইফতারের উপহার সামগ্রী পৌছে দিয়েছেন।
কয়েকদিন আগে নিজ উদ্যোগে এলাকার আরো দুই শতাধিক পরিবারের মাঝে চাল ডাল নিত্যপন্য সহ প্রায় ২০০ পরিবারের মধ্যে বিতরণ করেন। তিনি আড়ালে থেকে এই উপহার সামগ্রী তার প্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেন।
ভবিষ্যতে যেকোনো দূর্যোগ মূহুর্তে এই ভাবে জনগণের পাশে থাকবেন মানুষের সেবা করার মাঝেই তিনি সুখ খুঁজে পায় এমনটাই জানিয়েছেন তিনি।






