নিজস্ব প্রতিনিধিঃ ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন মজুমদার ও ছাগলনাইয়া উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আরফিন আজাদ বাদল চৌধুরীর আর্থিক সহায়তায় ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন মজুমদার দিদারের সার্বিক তত্ত্বাবধানে আমজাদহাট ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের অসহায়,দুস্থ ও হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৩ই মে (সোমবার) আমজাদহাট ইউনিয়নস্থ উত্তর তারা কুছার বীর মুক্তিযোদ্ধা মাষ্টার দেলোয়ার হোসেন দুলাল মেম্বারের বাড়ীতে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন-সাবেক থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হাশেম ভূঁইয়া, আমজাদহাট ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মফিজ উদ্দিন (মিয়া), আওয়ামীলীগ নেতা মোঃ জিয়াউর রহমান, মানিক হোসেন প্রমুখ।
এসব খাদ্য সহায়তা পেয়ে খুশি এলাকার হতদরিদ্র পরিবারগুলো





