ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীতে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ছাগলনাইয়া উপজেলা খাদ্য কর্মকর্তা রাসেল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তিনি ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিন তারালিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউনুছ চৌধুরীর সেজো ছেলে।
নিহতের ছোটভাই ভাই জুয়েল জানান, নিহত সাইফুল ইসলাম এক ছেলে ও এক মেয়ে স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকল দশটায় মরহুমের বাড়ির পাশে জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,গত ২ সেপ্টেম্বর ফেনীতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে সিএনজি অটোরিক্সাযোগে বাড়ী ফেরার পথে ফুলগাজীর আনন্দপুরে সড়ক দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।তাকে রাজধানীর নিওরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে তার মৃত্যু হয়।






