নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশিবাজারে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রনি ভূঞা’র ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
২মে রবিবার পশ্চিম বশিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২০০ জনের এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জিএমহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকির হোসেন রতন, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামশেদ আলম পারভেজ, ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদক, যুবলীগের সভাপতি-সম্পাদক, ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ইফতারের পূর্বে ইফতার মাহফিলে উপস্থিত থেকে দিক-নির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, উপজেলা যুবলীগের সভাপতি সালেহ আহমদ মিন্টু ও সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী।
যুবলীগ নেতা রনি ভূঁইয়া জানান, প্রতিবছর বন্ধু-বান্ধবসহ ইফতারের আয়োজন করা হয়, তবে এ বছর ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেছি।





