নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর ফুলগাজীতে বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য শিরীন আখতার এমপি।
২ জুন বুধবার দুপুরে ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা সরকারি প্রাথমিক বিদ্যালয় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন। পরে আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর শনিরহাট সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং মণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে মতবিনিময় সভায় যোগদান করেন।
এর আগে সকালে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ এএনএম নুরুজ্জামান, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।






