ফেনীর ফুলগাজীতে ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন বাংলদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তাঁর নাম মামুন মিয়া (২৭)। সে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ জাম্মুডা গ্রামের বাসীন্দা। শনিবার ১৪ জুলাই রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ জাম্মুডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাঁর নিকট থাকা পলিথিনে মোড়ানো ৩টি নীল রঙের প্যাকেটে ৬শত ৮৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়।
বিজিবির কমুয়া ক্যাম্পের নায়েক মো.জাকির হোসেন জানান, শনিবার রাত নয়টার দিকে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিণ জাম্মুডা গ্রামে মামুন মিয়া নামক এক যুবককে ভারত সীমান্তের দিকে যাওয়ার পথে সন্দেহ করা হলে তাঁর দেহ তল্লাশি করে ৬শত ৮৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে থানায় সোপর্দ করা হয়েছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হুমায়ূন কবির ইয়াবাসহ বিজিবি মামুন নামে এক যুবককে গ্রেপ্তার করে থানায় সোপর্দের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন। এব্যাপারে তাঁর বিরুদ্ধে বিজিবির কমুয়া ক্যাম্পের নায়েক মো.জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছেন।






