মোঃ জামাল উদ্দিন : ফেনীর ফুলগাজী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্ধোধন হলো সোমবার বিকালে।
ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে উদ্ধোধনী খেলায় অংশ গ্রহন করেন, ফুলগাজী সদর ইউনিয়ন বনাম দরবারপুর ইউনিয়ন।
খেলায় টাইব্যাগারে জিতলো ফুলগাজী সদর ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সোহেল, সহকারি কমিশনার (ভূমি) মোছামৎ সাবিনা ইয়াছমিন, বীর মুক্তি যোদ্ধা ও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন মজুমদার সহ সকল চেয়ারম্যান ও স্থানিয় জনগণ উপস্থিত ছিলেন।






