ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজীতে ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন ৬ আগষ্ট মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন ফুলগাজী উপজেলার নির্বাহী অফিসার মো সাইফুল ইসলাম, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ কুতুব উদ্দিন, ফুলগাজী পল্লী বিদুৎ সমিতির ডিপুটি জেনারেল ম্যানেজার সেকান্দার আলী, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠিক সম্পাদক ও ফুলগাজী বাজার ব্যবসায়ী কমিটির আহবায়ক মো সেলিম,
ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো মহি উদ্দিন, ফাষ্ট সিকিউরিটির ব্যবস্হাপক জাকির হোসেন, ম্যানেজার অপারেশন শাকিল মাহমুদ, ফুলগাজী প্রেস ক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির। মোনাজাত পরিচালনা করেন ফুলগাজী আশ্ররাফিয়া মাদ্রাসার মোহতামিম মাও মো ইউসুফ।
পরে অতিথিরা ফুলগাজী টেট্র সেন্টারে নিচ তলায় ফিতা কেটে এটিএম বুথের উদ্বোধন করেন।






