ফুলগাজী প্রতিনিধি : বুধবার সকালে ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সিহাট হাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিনা ইয়াসমিন।
এ সময় বাজারের মা-মনি মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রয়ের দায় ২০ হাজার টাকা, দাস মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা এবং বাজারে জনসমক্ষে ধূমপান করার দায়ে দুইজনকে একশত টাকা করে জরিমানা করা হয়েছে।






