নিজস্ব প্রতিবেদক : ফেনী জেলায় ১৪জুন রবিবার নতুন করে করোনা সনাক্ত হয়েছে আরো ২৯ জনের দেহে । মোট রোগী ৪৯৫ জন। এর মধ্যে ফেনী সদরে ০৫ জন, সোনাগাজীতে ০১ জন, ফুলগাজী ১১ জন ও দাগনভূঁঞায় ১২ জন।
ফুলগাজীতে দুজন পুলিশ সদস্য, একজন নার্স ও একই পরিবারের ৬ জনসহ নতুন করে সনাক্ত আরো ১১ জন। মোট রোগী ২০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ জন।
ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার জানান, নতুন সনাক্ত ১১ জনের মধ্যে দুজন পুলিশের এএসআই, একজন ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। এছাড়াও ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের উত্তর আনন্দপুরের একই পরিবারের ৬ জন এবং একই বাড়িতে পাশের ঘরে দুইজন নতুন করে সনাক্ত হয়েছেন।
এছাড়াও একই বাড়িতে পূর্বে সনাক্ত হওয়া একজনের দ্বিতীয় নমুনায়ও পজেটিভ ফলাফল এসেছে।






