জহিরুল ইসলাম জাহাঙ্গীর: ১২ মে দুপুরে ফুলগাজী উপজেলার প্রবেশদ্বার আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া ব্রিজের দক্ষিণ পাশে ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম’র সহযোগিতায় ফুলগাজীর প্রবীণ চারুশিল্পী ফুলগাজী শিল্পকলা একাডেমী সিনিয়র সদস্য সুনীল দাস এর প্রণীত নকশায় নির্মাণাধীন দৃষ্টিনন্দন এ দুটি তোরণ পরিদর্শন করেন ফেনী জেলার চার উপজেলার নির্বাহী অফিসারবৃন্দ।
দৃষ্টিনন্দন নির্মাণাধীন তোরণ ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ ,দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া ও পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেলুল কাদের পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম সহ নির্মাণে সংশ্লিষ্ট জনদের কে ভূয়শী প্রশংসা করে বলেন “সবাই এমন সচরাচর এত রুচিশীল দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করতে পারে না, ফুলগাজী এই প্রথম উপজেলা প্রবেশদ্বারে দুটি চমৎকার দৃষ্টিনন্দন তোরণ নির্মাণে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই”
এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকার তরুণ সমাজ সেবক ক্রীড়াবিদ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার।






