ফুলগাজী প্রতিনিধি : ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের উঃশ্রীপুর গ্রামের মোরগ ব্যাবসায়ী দুলাল মিয়ার (৬০) ছেলে মুন্সীরহাট বাজারের নেজাম বেডিং স্টোরের মালিক ব্যাবসায়ী নেজাম উদ্দিনের (৩৮) স্ত্রী ৩ সন্তানের জননী আামেনা বেগম (৩২) তার আপন ফুফাতো দেবর মোঃ হাবিব (২৫) এর সাথে গত মঙ্গলবার(২৮ আগস্ট) সন্ধ্যায় ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়, হাবিব একই বাড়ীতে বসবাসকারী নেজামের ফুফা সুলতান মিয়া প্রকাশ বলির বড় ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে হাবিবের সাথে আমেনা বেগম গোপনে অসম বয়সের পরকিয়া প্রেম চালিয়ে আসছিলল।
দরবারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার ছলিম উদ্দিন এ বিষয়ে জানান,বেকার হাবিবের সাথে আমেনা বেগমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।স্বামী নেজামের উদ্ধৃতি দিয়ে ছলিম মেম্বার জানায়,চঞ্চল স্বভাবের সুযোগ সন্ধানী আমেনা বেগম পুর্ব পরিকল্পিতভাবে স্বামীর জমাকৃত নগদ ৩৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ নেজামের ৩ বৎসরের কন্যা সন্তানকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়ে যায়।
কিংকর্তব্যবিমূঢ় আমেনা বেগমের স্বামী নেজাম উদ্দিন তার ৬ষ্ঠ ও ৩য় শ্রেণীর স্কুল পড়ুয়া যথাক্রমে ১২ ও ৮ বৎসরের অপর ২ ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে।এদিকে নেজামের মাতাপিতা ও শ্বশুর বাড়ির স্বজনরা আমেনা(নেজামের স্ত্রী) ও তার কন্যা সন্তানকে অনেক খোঁজ করেও সন্ধান পায়নি।
এ ব্যাপারে স্বামী নেজাম বাদী হয়ে স্ত্রী আমেনা বেগম ও ফুফাতো ভাই হাবিব সহ ৪ জনকে আসামী করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।






