বিশেষ প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে দুর্নীতি আর হরিলুটে রাস্তা নির্মাণের কাজ করা হয়েছে, সে কারণেই রাস্তায় ডেবে গেছে মালবাহী ছোট গাড়ি।
যথেষ্ট পরিমাণ বরাদ্দ থাকা সত্ত্বেও উত্তর শ্রীপুর পূর্ব পাড়া এই সড়কটি পাকা করার শুরু থেকে শেষ পর্যন্ত মাত্রা অতিরিক্ত দুর্নীতি ও নিম্নমানের কাজের কারণে সড়ক নির্মাণের পর থেকে বিভিন্ন জায়গায় ভাঙ্গন শুরু হয়। যার ফলশ্রুতিতে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং রাস্তায় বিভিন্ন জায়গায় ডেবে গিয়েছে।

ছবি: দুপুর ৩টায় আগে থেকে সৃষ্টি হওয়া গর্তে একটি মিনি পিকআপ চলার সময় হঠাৎ করে পড়ে যাওয়ার দৃশ্য।
কংক্রিট থেকে শুরু করে বিটুমিন মিক্সিং ফিনিশিং সবকিছুতে নিম্নমানের কাজ করা হয়েছে। এইরকম সড়ক বছরের পর বছর টিকে থাকার কথা কারণ এটি একটি গ্রামীণ সড়ক এটি দিয়ে কোন ভারী যানবাহন চলাচল করে না। আবার এরই মধ্যে মাসখানেক আগে এ এলাকাটি বন্যায় প্লাবিত হয়ে এই পাকা সড়কটির ২,৩টি জায়গা নষ্ট হয়ে গেছে।
মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ উন্নয়নের স্বার্থে দেশের সর্বত্র যে উন্নয়ন কার্য পরিচালনা করছেন তার জন্য সব জায়গায় তিনি যথেষ্ট পরিমাণ বরাদ্দ দিচ্ছেন যাতে করে প্রতিটি উন্নয়ন কর্মকান্ড মানসম্পন্ন হয়। কিন্তু যারা এইসব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার কাজ পেয়ে থাকে তারা কি আদৌ দেশের সঠিক উন্নয়ন চায় এ দেশকে ভালোবাসে !? মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন চাইলেও কি হবে যারা এই উন্নয়ন কার্য পরিচালনার দায়িত্বে আছেন তারা তো সব লুটেপুটে খাওয়ার ধান্দায় থাকে।
এ ব্যাপারে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান এলাহী এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী ইয়াকুব আলী বাবুল কে বেশ কয়েকবার ফোন করা হলেও রিসিভ করেননি।






