ফুলগাজী উপজেলার নিলক্ষী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক ও শিক্ষিকার আপত্তিকর কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাসবর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে দুপুরে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম স্কুলে হাজির হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার স্কুল ছুটির পর ওই দুই শিক্ষক – শিক্ষিকা আপত্তিকর কাজে লিপ্ত হয়। পরে কিছু ছাত্র – ছাত্রী দেখে পেলে । বৃহস্পতিবার (১৬ আগষ্ট) শিক্ষার্থীরা ওই দুই শিক্ষক – শিক্ষিকার আপত্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ করেন। দুপুর ১২ টায় ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ছাত্র-ছাত্রীদের শ্রেনী কক্ষে নিয়ে বিক্ষোভ না করে শান্ত থাকার পরামর্শ দেন। এবং একই সাথে অভিযৃুক্ত দুই শিক্ষককে স্কুল থেকে সাময়িক ছুটি দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন।
বিদ্যালয়ের একাদিক শিক্ষার্থী ও অভিবাবকগন অভিযুক্ত দুই শিক্ষকের বিচারের দাবী জানিয়েছেন।
অভিযুক্ত ওই দুই শিক্ষক তাদের বিরুদ্ধে আনিতে অভিযোগ অশ্বীকার করে বলেন, একটি স্বার্থনেশী মহল তাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনে তিনি ও উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম স্কুলে হাজির হয়ে পরিস্থিতি শান্ত করে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে দুই শিক্ষককে কিছু দিনের জন্য ছুটিতে পাঠিয়েছেন বলে দাবী করেন। এবং অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিকে লিখিত ভাবে জানানো হবে। এবং ৩ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।






