পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ জুন সোমবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম মজুমদার এর নেতৃত্বে গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে লুঙ্গি ও কাপড় বিতরণ করেন।

সোমবার বিকালে তিনি অসহায় ও দরিদ্র মানুষের আর্থিক অবস্থার পরিপেক্ষিতে বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে এই অনুদান প্রদান করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলো।






