নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে ৪টি চোরাই মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে মাদক মামলার আসামি সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে ফুলগাজীতে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল অভিযোগের ভিত্তিতে এসআই মোঃ মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ফুলগাজী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামে আবুল কালাম প্রকাশ কালা মিয়ার ও ফাতেমা বেগমের ছোট ছেলে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম (১৮), বিজয়পুর গ্রামের হাবিবুল্লাহ নূরজাহান বেগম এর ছেলে ‘মিন্টু মিয়া’ (৩৭), একই গ্রামের মোঃ মিন্টু ও পারভীন আক্তার এর ছেলে ‘মোঃ ইলিয়াছ'(১৫) গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে ১টি ডেল ল্যাপটপ ও ৪টি মোবাইলসহ মোট আনুমানিক-৮০,০০০/-(আশি হাজার) টাকার মালামাল উদ্ধার করে পুলিশ।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কুতুব উদ্দিন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, এদের বিরুদ্ধে ফুলগাজী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এদের মধ্যে সাইফুল ইসলামের বিরুদ্ধে কিশোর গ্যাং ও মাদকের মামলা রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।






