নিজস্ব প্রতিবেদক: আসন্ন ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ রামিম হোসেন মজুমদার উচ্চ আদালত থেকে প্রার্থীতা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহমান ও মোস্তাফিজুর রহমানের যৌথ
অবকাশকালীন বেঞ্চ শুনানী শেষে এ রায় প্রদান করেন।
শুনানীতে রিটকারীর পক্ষে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন,এড. ওয়াজি উল্যাহ ও এড.মোঃ আজিজ অংশগ্রহণ করেন।
সোমবার প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন স্বতন্ত্র প্রার্থী মোঃ রামিম হোসেন মজুমদার। রিট নং ৩২৭০/২০১৯।রামিম হোসেন মজুমদার






