মোর্শেদঃ ফেনীর ফুলগাজী উপজেলার বিভিন্ন স্থানে কোরবানির পশুর চামড়া ক্রয়ে মৌসুমি ব্যাবসায়ীরা সামান্য লাভের আশায় প্রতিবৎসর তৎপর থাকে।
গেল কয়েক বছর যাবৎ তারা অঘোষিত সিন্ডিকেটের কাছে নতি শিকার করতে বাধ্য হয়।সরকার ঘোষিত এক পঞ্চমাংশ মুল্যও এই মৌসুমি ক্রেতাদের ভাগ্যে জোটে না।চামড়া হতে উৎপাদিত জুতার মুল্য যেখানে ৩ হাজার টাকা সেখানে বড় একটি গরুর চামড়ার মুল্য মাত্র ১ শত টাকা।
প্রান্তিক এ সমস্ত ব্যাবসায়ী গ্রামাঞ্চলে ঘুরে চামড়া ক্রয় করলেও কোরবানি দাতারা এর দাম না পাওয়ায় মুলত ঠকছে গরীব নিরীহ মানুষ। খুচরা ব্যবসায়ীরা চড়া সুদে বা ঋণ নিয়ে অর্থ জোগাড় করে চামড়া ক্রয় করে তা বিক্রয় করতে পারছেনা মুলতঃ স্থানীয় সিন্ডিকেট বা ফড়িয়াদের কারনে।
সোমবার পবিত্র ঈদের দিন ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট বাজারে চামড়া নিয়ে ক্রেতার আশায় বসে আছে হাছান,দুলাল, ও আনোয়ার। চামড়া নিয়ে তারা দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে সরকার ও ক্ষমতাসীন দলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন।
ক্ষুদে এসব ব্যবসায়ীরা এখনো আশাবাদী স্থানীয় এ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতঃ তাদের ক্রয়কৃত চামড়া বিক্রয়ে সরকার ও প্রশাসন সহযোগিতা করবে।






