গতকাল ফুলগাজীতে যায় যায় দিন পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কাটার পূর্ব মুহূর্তে ফুলগাজীতে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম বলেন, আপনারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্রেসক্লাব গঠন না করে একটি প্রেসক্লাব গঠন করুন। এতে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো। আমি চাই ফুলগাজীতে কর্মরত সাংবাদিকরা এক হয়ে আমাদের উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও বিভিন্ন সঙ্গতি অসঙ্গতি তুলে ধরে জাতিকে উদ্ভুদ্ধ করুক।
এই বক্তব্যের সাথে একাত্মতা পোষণ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, সকল সাংবাদিক ভাইয়েরা এক হয়ে একটা সংগঠনের মধ্য দিয়ে আমাদেরকে সহযোগীতা করলে আমরা আমাদের কর্মকান্ড আরো বেগবান হবে।






