মোঃ সাইফুল ইসলাম মজুমদার : ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার কবর যেয়ারত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
২০ মে দুপুরে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে তার পারিবারিক কবরস্থানে এই কবর যেয়ারত অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এম পি, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ফুলগাজী উপজেলা বঙ্গবন্ধু কমপ্লেক্সে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, ২০১৪ সালের ২০ মে শহরের একাডেমী সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে গুলি করে ও তাকে বহনকারী গাড়িতে আগুন ধরিয়ে হত্যা করা হয়। হত্যাকান্ডটি শুধু দেশে নয়, বিশ্ব মিডিয়ায় আলোচিত-সমালোচিত হয়েছিল।






