ফেনীর ফুলগাজীতে উপজেলা নির্বাহি অফিসার সাইফুল ইসলাম সোহেলের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ধর্মপুর এডুকেশনাল এস্টেট’র অষ্টম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রী।
০৪ অক্টোবর রবিবার অষ্টম শ্রেনীর ছাত্রী (১৪) সাথে ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর এলাকার প্রবাসী এক ছেলের সাথে (২৩) বিয়ে হওয়ার কথা ছিল। তবে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগে শুক্রবার বাল্য বিয়েটি বন্ধ হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি জানালে তিনি তাৎক্ষনিক আমজাদহাট ইউনিয়নের চেয়ারম্যান মীর হোসেন মীরুকে ইউনিয়নের দক্ষিণ তারাকুচা গ্রামে ওই স্কুলছাত্রীর বাড়ীতে পাঠিয়ে ছাত্রীর মায়ের সাথে ফোনে কথা বলে বিয়ে বন্ধের নির্দেশ দেয়। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে বিয়ে না দেয়ার নির্দেশও দেন তিনি।
বাল্যবিবাহ বন্ধে দ্রুত ও যুগান্তকারী উদ্যোগ নেয়ায় নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন, ধর্মপুর এডুকেশনাল এস্টেট’র প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ প্রতিষ্ঠানটির শিক্ষকবৃন্দ।






