ফুলগাজী প্রতিনিধিঃ ফুলগাজীতে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ফরিদ আহম্দ ভুঞা কে ফুলগাজী থানা পুলিশ গ্রেপ্তার করে থানা নেয়ার পথে ফেনী পরশুরাম সড়কে গাইন বাড়ী নামক স্থানে সিএনজি আটো রিক্সা দুর্ঘটনায় ২ পুলিশ সদস্যসহ ফরিদ আহম্মদ ভূঞা ও সিএনজি চালক আহত হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুতুব উদ্দিন জানান, ঠেলা গাড়ির সাথে সিএনজি আটোরাক্সা দুর্ঘটনায় এএসআই মজিবুর ও জসিমসহ আসামি ফরিদ আহম্মদ ভুঞা ও সিএনজি চালক আহত হয়। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকাৎসার জন্য ভর্তি করা হয়েছে।






