কবির আহমেদ নাছির : ফুলগাজীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতহয়েছে। ৮ সেপ্টম্বর ২০১৯ রবিবার ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালীটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয়ে মিলয়াতনে আলোচনা সভায় শেষ হয়।
ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালেয় প্রধান শিক্ষক মো মুজাম্মেল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মো সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিনা ইয়াছমিন,প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আতিকুল ইসলাম, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির, হাজী নুরুজ্জামান মাদ্রাসার পরিচালক মাও মো এমরান হোসেন, মাষ্টার লোকমান হোসেন সহ ছাত্র ছাত্রীরা উপস্হিত ছিল।






