নিজস্ব প্রতিনিধিঃ- ফিলস্তিনে মুুুুসলমানদের উপর নিপীড়নের প্রতিবাদে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের মানবসেবী সংগঠন বক্তারহাট ক্রীড়া সোসাইটি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ মে (শুক্রবার) বিকালে ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের বক্তারহাট বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারহাট ক্রীড়া সোসাইটির সভাপতি শরিফুল ইসলাম শিশিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল হালিম,বক্তারহাট ক্রীড়া সোসাইটির সাধারণ সম্পাদক আজাদ হোসেন শামীম, উপদেষ্টা মন্ডলীর সদস্য আজম মনসুর রাসেল,আলহাজ্ব আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক শামসুদ্দিন চৌধুরী তৌহিদ।
কোষাধ্যক্ষ মুরাদ হোসেন, রিয়াজ ভূঁইয়া,রাজু রাজ, সাজ্জাদ হোসেন রিসাদ,নজরুল ইসলাম রাকিবসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।


