নিজস্ব প্রতিবেদক : ফুলগাজী সদরের গাবতলা গ্রামের প্রবাসী রিয়াদ মজুমদার এর উদ্যোগে শাহরিয়ার আকাশ ও অন্যান্যদের সহযোগিতায় গ্রামের অসহায়, হতদরিদ্র, কর্মহীন ও মধ্যবিত্ত ৫০ পরিবারকে দুই মাসব্যাপী সহযোগিতার পরিকল্পনা নেয়া হয়েছে।
১৯ এপ্রিল থেকে শুরু করে রিয়াদ মজুমদারের নির্দেশনায় শাহরিয়ার আকাশ ও গ্রামের অন্যান্য যুবকদের সহযোগিতায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ঘরে ঘরে পৌছে দেয়া হয়। তারই ধারাবাহিকতায় ৮মে ৪র্থ সপ্তাহের উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে গ্রামের বিভিন্ন পরিবারের ঘরে ঘরে।
এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রিয়াদ মজুমদার জানান, করোনার এমন দুর্যোগে আমি আমার গ্রামের ৫০ পরিবারকে দুই মাসব্যাপী সহযোগিতার উদ্যোগ নিয়েছি। এ পরিকল্পনার অংশ হিসেবে ৩য় সপ্তাহ শেষ করে ৪র্থ সপ্তাহের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, এমন দুর্যোগে আমরা যদি প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে সাধারণ মানুষকে সহযোগিতার উদ্যোগ নিই তাহলে আমাদের সমাজে আর অসহায়ত্ব বলে কিছু থাকবে না। এই দুর্যোগের অন্ধকার কেটে একদিন আলো আসবেই। অসহায়, হতদরিদ্র, কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের জন্য আমার এই সহযোগিতার কার্যক্রম অব্যাহত থাকবে।
শাহরিয়ার আকাশ জানান, রিয়াদ ভাইয়ের নির্দেশনায় গ্রামের প্রত্যেকটা পরিবারের ঘরে ঘরে প্রতি সপ্তাহেই সহযোগিতা পৌঁছে দিচ্ছি। তৃতীয় সপ্তাহ শেষ করে আজ চতুর্থ সপ্তাহে গ্রামের বিভিন্ন পরিবারের ঘরে ঘরে গিয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।






