সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে পুলিশের উপর হামলা ও মারামারির একাধিক মামলায় ছাত্রলীগ নেতা নাজমুল হককে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার কাজীরহাট এলাকা থেকে নাজমুলকে গ্রেফতার করে পুলিশ। নাজমুল উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে উপজেলার কাজীর হাট এলাকা থেকে নাজমুল হককে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের হাত থেকে পালানোর চেষ্টাকালে নাজমুলের আঘাতে থানার এএসআই রুহুল আমিন শারীরিক ভাবে আহত হয়েছে। তার বিরুদ্ধে থানায় পুলিশের উপর হামলা, চুরি ও মারামারির অভিযোগে চারটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
একই দিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।





