বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বে স্থবিরতা বিরাজ করছে, এর মধ্যেই বাংলাদেশে প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল। ২০২০ এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিনের বড় ছেলে আরিয়ান আল আরাফ। সে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছে।
এর আগে আরিয়ান আল আরাফ একই প্রতিষ্ঠান থেকে জেএসসি পরিক্ষায় ও চাঁদপুরের হাজিগঞ্জের মৈত্রী কিন্ডার গার্ডেন স্কুল থেকে পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে স্কলারশিপ নিয়ে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।
আরিয়ান আল আরাফ’র বাবা ফেনীর ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন’র কাছে ছেলের লক্ষ ও স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ছেলের স্বপ্ন “পাইলট হওয়া” মুক্ত আকাশে বিহঙ্গের মত উড়ে বেড়ানো। তবে আরেকটা স্বপ্ন রয়েছে তার “রেল গাড়ি চালানো”।
আরিয়ান আল আরাফ’র এ সাফল্যের জন্য তার বাবা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তার আত্মীয় স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। যাতে সে ভবিষ্যতে এ সফলতা অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।






