পরশুরাম প্রতিনিধি : পরশুরামে পুলিশের করা দুই বিস্ফোরক মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৩ জনের নাম উল্লেখসহ প্রায় ১৪০ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা দায়ের করেছে পুলিশ। মামলার বাদী হয়েছেন পিএসআই মো আলমগীর হোসেন ও পিএসআই মোহাম্মদ জালাল উদ্দিন ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পুলিশের দায়ের করা মামলা দুটির একটির ঘটনাস্থল পরশুরাম বাজারের আইডিয়াল স্কুলের সামনে রাস্তার উপর অপরটি মির্জানগর ইউনিয়নের সুবার বাজার সংলগ্ন। দুই মামলায় পুলিশ উল্লেখ করেন । ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বিকালে বিএনপির নেতা কর্মীরা সংঘবদ্ধ হয়ে ককটেল বিস্ফোরন ঘটায়।
পিএসআই মোঃ আলমগীর হোসেনের দায়ের করা মামলায় আসামীরা হলেন আলা উদ্দিন, সরোয়ার করিম মিলন, কামরুল ইসলাম বাবু, মিশফাকুত সামাদ রনি, তারেক, মোহাম্মদ শাহিন, শাহআলম ছুট্টু, তাহের মিয়া, কালা, সুফল, সফিকসহ ৬০/৭০জন অজ্ঞাত।
অপর দিকে পিএসআই মোহাম্মদ জালাল উদ্দিন বাদী হয়ে যে মামলা করা হয়েছে সেই মামলার আসামীরা হলেন মোঃ আরিফ হোসেন, বাদশা মিয়া, মোঃ রিংকু, মোঃ দুলাল, রাব্বি, মোঃ শাহিন, রেজাউল করিম নিশান, রাজু মিয়া, আবদুল্লা, জয়নাল, মনির হোসেন ও মোঃ রুবেলসহ অজ্ঞাত নামা ৬০/৭০জন। দুটি মামলা গতকাল ফেনীর বিচারিক আদালতে দাখিল করা হয়েছে।






