পরশুরাম প্রতিনিধি : পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন পরশুরাম পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
বুধবার স্কুল অফিসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সভাপতিত্বে গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে অভিভাবক সদস্য বাহার উদ্দিন সফদার গভর্নিং বডির সভাপতি হিসেবে পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেলের নাম প্রস্তাব করলে অপর অভিভাবক সদস্য আবুবক্কর ছিদ্দিক সবার পক্ষ থেকে প্রস্তাব সমর্থন করেন।
পরশুরাম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নুরুল আলম মাসুক বিষয়টি নিশ্চিত করেছেন।






