নিজস্ব প্রতিবেদক : ফেনীর পরশুরাম উপজেলা অাওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন সাজেল’র পক্ষে ২০০ ভাসমান পথচারী এবং চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে পরশুরাম উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল আহাদ চৌধুরীর।
২২মে শুক্রবার সন্ধ্যায় পরশুরাম বাজারের বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা পরিষদ সদস্য এম সফিকুল হোসেন মহিম, কমিশনার এনামুল হক এনাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল শাহ্,
পরশুরাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জমির উদ্দিন ভাবন, যুগ্ন-অাহবায়ক হাবিবুর রহমান সাকিব, কলেজ সভাপতি ইলিয়াছ হোসেন শাহিন, সাধারন সম্পাদক রকিবুল হাসান রাসেল, পৌর সভাপতি শাহাদাত হোসেন সাধারন সম্পাদক জিএম সোহেল।
ছাত্রলীগ নেতা আবদুল আহাদ জানান, করোনায় কর্মহীন ভাসমান, হতদরিদ্র, টমটম ও রিকশা চালকদের ব্যক্তিগত জমানো টাকা থেকে পরশুরাম পৌর মেয়র সাজেল চৌধুরীর পক্ষে বাজারের বিভিন্ন স্থানে প্রায় ২শ জনের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আমার এই সহযোগিতা করোনা দুর্যোগ চলাকালীন সময় অব্যাহত রাখার চেষ্টা করবো।






