এম নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ
ফেনীর পরশুরামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মির্জানগর একাদশকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পৌরসভা একাদশ।
১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে স্থানীয় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদেরের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন।উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি ইয়াছিন শরীফ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে
অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল উদ্দিন মজুমদার,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাছিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, পরশুরাম মডেল থানার ওসি ( তদন্ত)মাহবুবুর রহমান (পিপিএম), আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম কলেজের অধ্যক্ষ নুরুল আলম,মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু ও বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী ।
এসময় অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে নগদ অর্থ,মেডেল,ক্রেস্ট ও গোল্ডকাপ তুলে দেন।






