পরশুরাম প্রতিনিধি: পরশুরামে অনলাইন নিউজ পোর্টাল নতুন ফেনী’র ৪র্থ বর্ষপূর্তিতে বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালীর উদ্বোধন করেন পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।
পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে ও নতুন ফেনী’র পরশুরাম প্রতিনিধি সবীর আহমদ ফোরকানের সঞ্চালনায় র্যলীতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হাছিনা আক্তার,উপজেলা কৃষি অফিসার মো সিরাজুল হক,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফিরোজ আহমেদ,পল্লী বিদ্যুতের ডিজিএম আলাউদ্দিন,সাবেক মুক্তিযোদ্ধা থানা কমান্ডার মীর আহমেদ মজুমদার,চতুর্থ শ্রেণী কর্মচারি ঐক্য পরিষদের সভাপতি মনির আহমদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারি ও পরশুরাম মডেল পাইলট হাইস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






