আবু ইউসুফ মিন্টু: পরশুরামে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ২৪/৭(সার্বক্ষণিক) প্রসবসেবা জোরদারকরন অবহিত করণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম। ফেনী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো আমিনুল ইসলাম।
পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান
কামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
পরশুরাম পৌরসভা মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেল
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইয়াছমিন আকতার।
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসের পরিচালনায় রবিবার (২ নভেম্বর) শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল , মহিলা ভাইস-চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া, বক্সমাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন,মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান মো নুরুজ্জামান ভুট্টুো। কর্মশালায় অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা/কর্মচারী রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।






