নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব সাতকুচিয়া ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৫ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় পূর্ব সাতকুচিয়া মসজিদ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
পরশুরাম উপজেলা যুবলীগের অন্যতম সদস্য গোলাম কিবরিয়া মাসুম’র সঞ্চালনায় প্রবাসী সাউথ আফ্রিকান ব্যবসায়ী আব্দুস সাত্তার ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পরশুরাম পৌরসভার জননন্দিত মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর ভূঞা, উপজেলা যুবলীগ সভাপতি ইয়াছিন শরীফ মজুমদার, সাধারণ সম্পাদক শফিকুল হোসেন মহিম, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইকবাল মাহমুদ সৈকত, উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন প্রমুখ।

নাইট শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া একাদশ বনাম সাতকুচিয়া ফ্রেন্ডস ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে বিজয়ী হয় ছাগলনাইয়া একাদশ।






