আবু ইউসুফ মিন্টু- পরশুরামের রাজষপুর বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ডিসেস্বর) বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।
স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের পরশুরাম শাখার ব্যাবস্থাপক মোহাম্মদ এমদাদুল হক। ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরুল হোসাইনের সভাপতিত্বে ব্যাবস্থাপক (অপারেশন) মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন রাজষপুর বাজার বনিক সমিতির সভাপতি আবু সুফিয়ান, ইউপি সদস্য পেয়ার আহাম্মদ সহ প্রমুখ ।






