নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর মাইজদি হতে চোরাইকৃত মোটর সাইকেল ফেনীতে উদ্ধার করেছে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার সকালে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ফেনী সদর উপজেলার শর্শদি থেকে উদ্ধার করে।
অফিসার ইনচার্জ রাশেদ খাঁন চৌধুরীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার মাইজদি শহর হতে চোরাই যাওয়া সুজুকি জিক্সার মোটর সাইকেলটি উদ্ধার করে।
এসময় মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে সালাউদ্দিন(২৮) কে আটক করে। তার বসত ঘর হতে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।






