বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আর্ন্তজাতিক

নোয়াখালীর এয়ারস্ট্রিপ হচ্ছে পূর্ণাঙ্গ বিমানবন্দর

by Jahirul Islam Raju
3 years ago
Screenshot 20180723 164441 picsay
  • ডেক্স নিউজ : বৃহত্তর নোয়াখালীর বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্ভাবনা ব্যাপক। এটি বিবেচনা করে সরকার নোয়াখালীতে একটি বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের ১৬ একর ভূমির ওপর নির্মিত নোয়াখালীর পরিত্যক্ত এয়ারস্ট্রিপকে পূর্ণাঙ্গ বিমানবন্দরে রূপান্তর করা হচ্ছে। রবিবার (২২ জুলাই) বিকালে নোয়াখালীতে এক জনসভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। তিনি বলেন, ‘নির্মাণ কাজের পরামর্শক নিয়োগ প্রক্রিয়া শেষে সমীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হবে। তারা এ বছরের অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে রিপোর্ট জমা দেবে।’নোয়াখালীর সদর উপজেলায় স্বাধীনতার আগে ফসলি জমিতে কীটনাশক ছিটানোর জন্য একটি এয়ারস্ট্রিপ ছিল। স্বাধীনতা-পরবর্তী সময়ে সেটি যথাযথ রক্ষণাব্ক্ষেণ ও পরিচর্যার অভাবে পরিত্যক্ত রয়েছে। ওই এয়ারস্ট্রিপে ৩০ একর জমি অব্যবহৃত পড়ে আছে। সেই স্থানে একটি বিমানবন্দর স্থাপনের জন্য ২০১৭ সালে ১ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৎকালীন বিমানমন্ত্রী রাশেদ খান মেননকে চিঠি লেখেন। ওই চিঠিতে বলা হয়, পরিত্যক্ত স্থানটিতে একটি রানওয়েসহ ছোট টার্মিনাল রয়েছে। জনস্বার্থ বিবেচনা করে নোয়াখালী সদর উপজেলায় অব্যবহৃত এয়ারস্ট্রিপে একটি নতুন বিমানবন্দর স্থাপনের জন্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
  • মূলত ছোট আকারের বিমান অবতরণের জন্য স্বল্প পরিসরের রানওয়ে সমৃদ্ধ স্থান এয়ারস্ট্রিপ হিসেবে পরিচিত। তৎকালীন এই এয়ারস্ট্রিপটির ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ) কোড ছিল ‘জেডএইচএম’। এছাড়া ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) কোড ছিল ‘ভিজিএসএইচ’।
  • রবিবার প্রস্তাবিত বিমানবন্দরের স্থানও পরিদর্শন করেন বিমানমন্ত্রী। নোয়াখালীতে বিমানবন্দর নির্মাণ নিজের স্বপ্ন জানিয়ে তিনি বলেন, ‘নোয়াখালীর বিশাল সংখ্যক জনগোষ্ঠী দেশের বাইরে আছেন। দেশের শিল্পোদ্যোগতাদের একটি বড় অংশের বাড়ি নোয়াখালী। নোয়াখালীর দক্ষিণে শিল্পাঞ্চল ও সেনানিবাসসহ অসংখ্য ছোট ও মাঝারি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। তাই এখানে বিমানবন্দর হবে ইকোনমিকেলি ভায়াবেল।’
  • নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহীনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল হক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি খায়রুল আনাম সেলিম, বিমান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইমরান প্রমুখ।

Share this:

  • Twitter
  • Facebook
Share68TweetShare

আরও পড়ুন

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন
সারাদেশ

‘আপু’তে আপত্তি জানিয়ে ‘মা’ ডাকতে বললেন ইউএনও সাবিনা ইয়াছমিন

০৫/১০/২০২১
বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে
সারাদেশ

৮৪৮ ইউপিতে ভোট ১১ নভেম্বর:ইউপি নির্বাচন ২০২১

২৯/০৯/২০২১
সারাদেশ

বাকি ইউপি ভোটের তফসিল সেপ্টেম্বরের শেষে

০৩/০৯/২০২১
সারাদেশ

১৬১ ইউনিয়ন পরিষদে ভোট ২০ সেপ্টেম্বর

০২/০৯/২০২১
১২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে মারা গেলেন বিমান পাইলট নওশাদ আতাউল কাইউম
জাতীয়

১২৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে মারা গেলেন বিমান পাইলট নওশাদ আতাউল কাইউম

২৯/০৮/২০২১
সারাদেশ

টিকার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

১৮/০৮/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।