জহিরুল ইসলাম জাহাঙ্গীর: ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি কে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা কর্তৃক শ্লীলতাহানিতে নুসরাতের মা থানায় বাদী হয়ে মামলা করেন ওই মামলায় সোনাগাজী থানা পুলিশ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে জেলে পাঠায় ।
জেল থেকে সিরাজউদ্দৌলা তার লোকদের দিয়ে নুসরাত কে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়।
পরে হাসপাতলে বার্ন ইউনিটে কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চির বিদায় নেয় মাদ্রাসা পড়ুয়া মেধাবী ছাত্রী নুসরাত জাহান রাফি ।
এই নির্মম হত্যার প্রতিবাদে সোমবার সকাল দশটায় ফুলগাজী বাজার এর প্রধান সড়কে ফুলগাজীতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রক্তদানকারী আলোকিত ব্লাড ডোনার ক্লাবের আয়োজনে,
এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় ,সভাপতি তারিকুল ইসলাম এর সভাপতিত্বে, স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্যবৃন্দের অংশগ্রহণে,
বক্তব্য রাখেন ফুলগাজী সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফুলগাজী বাজার কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন।
ফুলগাজী নজরুল একাডেমীর সভাপতি আলোকিত ব্লাড ডোনার ক্লাবের উপদেষ্টা দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর,
সিনিয়র সাংবাদিক ফুলগাজী শিশু নিকেতনের চেয়ারম্যান কবির আহমদ নাসির ,
পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ফুলগাজী শিশু নিকেতন এর অধ্যক্ষ এম এ হাসান।
ফুলগাজী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম মজুমদার সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলোকিত ব্লাড ডোনার ক্লাবের সদস্য বৃন্দ।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেছে ফুলগাজী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র বৃন্দ ।
মানববন্ধনে একটাই দাবি এমন জঘন্য হত্যাকারী ও তার সহযোগীদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে অতি অল্প সময়ের মধ্যে কার্যকর করার দাবি জানিয়েছেন।।






