তনু সরকার : অগ্নিদগ্ধ সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে জীবন্ত পুড়িয়ে হত্যা চেষ্টাকারীদের ও মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন করা হয়।
মঙ্গলবার ফেনী জেলা কর্মজীবী নারী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা কর্মজীবী নারী সমন্বয়ক ছালেহা বেগমের সভাপতিত্বে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন- প্রধান অতিথি কর্মজীবী নারী সংগঠনের কেন্দ্রীয় নেত্রী রোকেয়া সুলতানা আন্জু, বিশেষ অতিথি ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী, সহ সভাপতি আবুল খায়ের মেম্বার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু, কোষাধ্যক্ষ মো. জাফর ইমাম, দপ্তর সম্পাদক সিপন হাজারী, কর্মজীবী নারী সংগঠনের ছাগলনাইয়া উপজেলার সাধারন সম্পাদক মাহমুদা আক্তার, পরশুরাম উপজেলা কর্মজীবী নারীর আহবায়ক রোকশানা আক্তার রুমীসহ শতশত কর্মজীবী নারী সদস্য ও সর্বস্তরে সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলের।






