বুধবার, অক্টোবর ১৩, ২০২১
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য
No Result
View All Result
No Result
View All Result
Home আইন-আদালত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, প্রয়োজন সঠিক তদারকির

by Jahirul Islam Raju
1 year ago
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, প্রয়োজন সঠিক তদারকির

নিজস্ব প্রতিবেদক : ফেনীর ফুলগাজীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। পবিত্র রমজান এবং করোনা ভাইরাসকে পুঁজি করে ফুলগাজীতে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। দাম বেড়েছে পিয়াজ, আদা, রসুন ও চালসহ বেশিরভাগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচা শাকসবজির। এমন পরিস্থিতিতে সারা দেশের পাইকারি ও খুচরা বাজারগুলোতে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকর অভিযান দেখতে চায় সাধারণ মানুষ।

তারা বলছে, দেশের বিভিন্ন স্থানের মতো ফুলগাজীতেও নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্য ও কাঁচা বাজারের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বাজার মনিটরিং করা প্রয়োজন।

ফুলগাজী বাজার ঘুরে দেখা যায়, এই ভরা মৌসুমে আবারও বেড়েছে পিয়াজ ও আদার দাম। হু হু করে বাড়ছে রসুনের দামও। তবে সবজি, ডিম ও মুরগির দাম রয়েছে স্থিতিশীল। ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পিয়াজ বর্তমানে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। ৬০ টাকার আদা বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে। ৮০ টাকা দামের দেশি রসুন ২৫০-২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৪৫ টাকার মুড়ি ৭০ টাকা, ১৫০ টাকার হলুদ ২৬০ টাকা, ৭৫ টাকার কোয়ালিটি তৈল ১০৫ টাকা, ৩৪ টাকার চাউল ৪৫-৫৫ টাকা, এলাচি প্রতি কেজি ৪২০০ টাকা। জিরা ৪০০-৫০০ টাকা, ৬০ টাকার ডাল প্রতি কেজি ৮৫-১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।

সবজির বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। সরবরাহ রয়েছে সব ধরনের সবজির। দামও গত সপ্তাহের মতো স্থিতিশীল। এ ছাড়া রমজানের আগে আরও একধাপ দাম বাড়ল ছোলার। প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকা দরে।

যদিও দাম নিয়ন্ত্রণে ফেনীতে পাইকারি বাজার ও আড়তে অভিযান চলছে মোবাইল টিমের। ফুলগাজীতেও অভিযান বা আইন-শৃঙ্খলা বাহিনীর তদারকির অনুরোধ করছেন সাধারণ ক্রেতারা।
বিক্রেতাদের অভিযোগ, করোনা ভাইরাসের কারনে পরিবহন সংকট হওয়ায় চাহিদা মোতাবেক জিনিসপত্র জোগান দেয়া যাচ্ছে না। এছাড়া পরিবহন ভাড়া বৃদ্ধি ও লেবার খরচ বেশি হওয়ায় বেশি দামে বিক্রয় করতে হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা সামছুল হক মিলন বলেন, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম ৩-৪ গুণ বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় সাধারন মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বর্তমানে করোনা ভাইরাসের এই দুর্যোগে সারা দেশের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমতাবস্থায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদনা:এমএসআই মজুঃ

Share this:

  • Twitter
  • Facebook
ShareTweetShare

আরও পড়ুন

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
আইন-আদালত

ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১২/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার

১১/১০/২০২১
ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
ফুলগাজী

ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা

১১/১০/২০২১
ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন
ফুলগাজী

ফুলগাজীর মন্তলা ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় সাবেক ছাত্রলীগ নেতা মামুন

১০/১০/২০২১
বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক
পরশুরাম

বক্সমাহমুদের সাতকুচিয়ায় চেয়ারম্যান জাকির হোসেন’র নির্বাচনী উঠান বৈঠক

০৮/১০/২০২১
ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১
আইন-আদালত

ফেনীতে কোটি টাকা মূল্যের আইস মাদকদ্রব্যসহ গ্রেফতার – ১

০৭/১০/২০২১

প্রকাশক:
মোঃ জহিরুল ইসলাম (রাজু)

সম্পাদকীয় কার্যালয়:
আল কাশেম মার্কেট,২য় তলা,ফুলগাজী,ফেনী

সামাজিক যোগাযোগ মধ্যমে আমরা

সর্বশেষ সংবাদ

  • ফেনীর ফুলগাজীতে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
  • ফেনীর ফুলগাজীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
  • ফেনীর ফুলগাজীতে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় জরিমানা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • প্রাইভেসি পলিসি

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • ফেনী+
    • ফেনী সদর
    • ফুলগাজী
    • পরশুরাম
    • ছাগলনাইয়া
    • সোনাগাজী
    • দাগনভূইয়া
  • আর্ন্তজাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • অন্যান্য
    • সম্পাদকীয়
    • আইন-আদালত
    • শিক্ষাঙ্গন
    • ধর্ম ও জীবন
    • চাকরি
    • স্বাস্থ্য

২০২১ ফুলগাজী নিউজ.কম সকল অধিকার সংরক্ষিত।