মোহাম্মদ এনায়েত উল্যাহ সোহেল : ছাগলনাইয়ায় নানান আয়োজনে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের অফিসে কেক কাটার আয়োজন করা হয়। এর পূর্বে ছাগলাইয়া উপজেলা আ’লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামছুদ্দিন আহম্মেদ বুলু মজুমদার’র সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির সভাপতি মুজিবুর রহমান মুজিব’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, ছাগলনাইয়া পৌর মেয়র এম মোস্তফা, ফেনী জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক ।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাঠাননগর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, ঘোপাল ইউপি চেয়ারম্যান আজিজুল হক মানিক, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুছা, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আবদুল বাকী চৌধুরী শিমুল, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা মোঃ রবি, শুভপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান মজনু, উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক দিদার, সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী জিয়াউল হক রুবেল প্রমুখ। এসময় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বক্তব্যে বলেন, আমরা সবাই মিলে ছাগলনাইয়াতে এমন ভাবে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করবো, যাহাতে আগামী ১শ বছরের ছাগলনাইয়াতে আ’লীগ র্দূভল না হয়।





