ফুলগাজী প্রতিনিধি : দ্যা স্টুডেন্ট এসোসিয়েশন অফ মালীপাথর এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৫ আগস্ট কমিটির সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে মঈনুল হোসেন পাটোয়ারী সৌরভকে সভাপতি এবং নুরউদ্দিন ভুঁইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ১ বছরের জন্য ৩৩ জন সদস্য নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হালিম সোহাগ, রেজাউল বারী অপু, সাইফুল ইসলাম, শাহীন ভুঁইয়া সহ প্রমুখ ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনছুর আহমেদ, মেহেরাজুল ইসলাম তারেক, যুগ্ম-সম্পাদক সাকিল পাঠান, দিদারুল ইসলাম, হাবীবুর রহমান রিজবী , সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন, মাঈন উদ্দিন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম,সহ দপ্তর সম্পাদক শাহীদুল ইসলাম মুসা, মোঃ ইয়াসিন সাবলু, প্রচার সম্পাদক আবদুস সোবাহান রনি, সহ প্রচার সম্পাদক মনির হোসেন, শিক্ষা সম্পাদক আবদুল্লা পাটোয়ারী, সহ শিক্ষা সম্পাদক মোঃ সাগর, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ রাকিব, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেবেন পাটোয়ারী, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম,
ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক আবু হানিফ পারভেজ, সহ ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক মোঃ রবিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল কাদের জিলানী, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওয়াসিব ইবনুল সিরাজী, ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল হামিদ সোহেল, সহ ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফায়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার , ক্রীড়া সম্পাদক আবদুল মান্নান বাদশা, সহ ক্রীড়া সম্পাদক মোঃ কাউসার মনোনীত হয়েছেন।






