প্রেস বিজ্ঞপ্তি : বিডিজি মাগুরা গ্রুপের, অষ্টম ওয়েজ বোর্ড ভুক্ত দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ফেনী সদর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাহিদা সাম্য লীনা।
গত ২৯.৮.১৮ তারিখের বাংলাদেশ খবরের সহ ব্যবস্থাপক মোঃ মন্জুরুল আহসান পলাশ ও মফস্বল কোর্ডিনেটর মোহাম্মদ মিজানুর রহমান সাক্ষরিত নিয়োগ পত্রের কপি তার হাতে এসে পৌঁছে।
দীর্ঘ দিন লীনা জাতীয় ও স্থানীয় পত্রিকায় লেখালেখির সাথে সম্পৃক্ত। ফেনী থেকে প্রকাশিত আঁচল নামক পত্রিকার তিনি সম্পাদক ও প্রকাশক।এছাড়াও সাপ্তাহিক ফেনী চিত্রের নিজস্ব প্রতিনিধি, দৈনিক স্টার লাইনের সাহিত্য সম্পাদক ও দৈনিক ফেনীর সময়ে নারী বিভাগীয় পাতার দায়িত্বপালন করেছেন।
নিউজ একাত্তর অনলাইন ফেনী প্রতিনিধি ও ইউটিউব চ্যানেল সিপিটিভির তিনি শহর প্রতিনিধি। তার প্রকাশিত গল্পের বই ক্ষুদে গল্পরাজ,আরো দুটি বই আগামী একুশে বইমেলায় প্রকাশের অপেক্ষায়। তিনি কাব্যচর্চার সাথেও সম্পৃক্ত। শহরের প্রায় অনুষ্ঠানে তার উপস্থিতি লক্ষ্যনীয়। সম্পৃক্ত আছেন খেলাঘর,জাতীয় কবিতা পরিষদ, সুজন, পোয়েট সোসাইটি, বাংলাদেশ মফস্বল ফোরাম এর মতো সংগঠনের সাথে।
তিনি যেসব জাতীয় মাধ্যমে লেখালেখি করছেন নবারুণ, আমারদেশ, প্রথম আলো, যুগান্তর, নয়াদিগন্ত, ডেসটিনি, প্রতিদিনের সংবাদ, ইত্তেফাক, ইনকিলাব, মানবকন্ঠ,যায় যায় দিন,অনন্যা, চিত্রালী, সাপ্তাহিক ২০০০, ভোরের কাগজে। নিয়েছেন জাতীয় পর্যায়ে সাংবাদিকতার বেশ কিছু ট্রেনিং। বর্তমানে তিনি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে জার্নালিজমের উপর মাস্টার্স করছেন।
পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাহিদা সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন। সংবাদ সংক্রান্ত বিষয়ে যোগাযোগ ০১৮১৮০৬৮৫৩৫, ও [email protected] gmail.com এ যোগাযোগের জন্য তিনি অনুরোধ করেছেন।





