রফিকুল ইসলাম,ফুলগাজী প্রতিনিধি :
মোঃ রাকিব হাছান, উত্তর পৈথারা আবুল বাশার মিয়ার ছেলে। রাকিব হাছান ২০০৫ সাল থেকে চোখের পাতার উপর টিউমারে আক্রান্ত হয়ে পড়ে, দীর্ঘ দিন ধরে তার চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় করা হয়। কিন্তু টাকার অভাবে বর্তমানে ও তার সুচিকিৎসা করানো যাচ্ছেনা। বর্তমানে তার টিউমারটি প্রকট আকার ধারণ করায় দৃষ্টি হারোনোর পর্যায় পৌঁছায়।
রাকিবের মাতা রাহেনা জানান তার স্বামী আবুল বাসার একজন দরিদ্র দিনমজুর সংসারের একমাত্র উপার্জন কারী সে। দিনমজুরের কাজ করে ও ২০০৫ সাল থেকে রাকিবের চিকিৎসার খরচ, চারজন ছেলেমেয়ের পড়া-লেখার খরচ ও তার পরিবারের খরচ চালানো তার পক্ষে কষ্টকর হয়ে যায়। এবং তার আর্থিকভাবে নিশ্চল হয়ে পড়ে।
রাকিব দীর্ঘ দিন ধরে অসুস্থতা অবস্তায় জীবন যাপন করতেছে।
বর্তমানে বিনাচিকিৎসায় বাড়িতে অসহায় জীবন যাপন করতেছে। তার মাতা রাহেনা আরো জানান রাকিবের টিউমারটি অপারেশন করানো আবশ্যক তা না হলে তার দৃষ্টি হারানোর সম্ভাবনা রয়েছে। অপারেশনের খরচ ব্যয়বহুল হওয়ায় তাদের পক্ষে অপারেশন করানোর টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। সবার সহযোগিতায় বাঁচিয়ে দিতে পারে তার ছেলের দৃষ্টি ও সুন্দর ভবিষ্যৎ জীবন। তিনি সবার নিকট আর্থিক সহযোগিতা ও দোয়া ছেয়েছেন।
রুগির ঠিকানা :
মোঃ রাকিব হাছান
পিতা: আবুল বাশার
মাতা: রাহেনা
উত্তর পৈথারা, মুন্সিরহাট, ফুলগাজী, ফেনী।
মোবাইল নং: +8801869465066






